ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিপুল পরিমাণ চোলাইমদসহ ১২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে বিপুল পরিমাণ চোলাইমদসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর মেট্রো থানার পুলিশ। সোমবার (২২ আগস্ট) সকালে সদর থানার লক্ষ্মীপুরা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, তৈরিকৃত ৩০ লিটার চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জাম, রাসায়নিক উপকরণ ও কাঁচামাল জব্দ করা হয়।


এদিন বিকালে জিএমপির সদর দফতরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ।


তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরা মধ্য পাড়া এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে চোলাইমদসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ৭-৮ মাস ধরে ওই এলাকায় ভাড়া বাসা নিয়ে চোলাই মদ তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তাদের মধ্যে কয়েকজন গার্মেন্টসে চাকুরি করতেন; এর সাথে সাথে মাদকের কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন।


তিনি আরও বলেন, অভিযানকালে চোলাই মদসহ মদ তৈরি ও ব্যবসার সাথে যুক্ত ধনমনি চাকমা, রুনা চাকমা, পহেল চাকমা, মংসান মারমা, রাতুল মিয়া, অনিল চাকমা, রিতন চাকমা, বিবরন চাকমা, এপোলো চাকমা, লোচন চাকমা, নার্সি চাকমা, ও স্মৃতিময় চাকমাসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন নারী রয়েছেন। অভিযানকালে কারখানার মালিক মেরিট চাকমা ও তার স্ত্রী মল্লিকা দেবী পালিয়ে যান।


প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী কমিশনার (সদর জোন) রিপন চন্দ্র সরকার ও সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন উপস্থিত ছিলেন।


ads
ads
ads

Our Facebook Page

↑